1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বুননের নতুন কমিটি গঠন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বুননের নতুন কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৭০ বার পঠিত

 

বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন বুনন এর ২০২৫-২৬ সেশনের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

১৯ মে ২০২৫ বুননের অন্যতম উপদেষ্টা আসিফ নেওয়াজ,সর্বশেষ কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জামিল হোসেন জিমের সাক্ষর করা বুননের প্যাডে নব মনোনীত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মো:ইকবাল হোসেন রিপন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক আহমেদ,সাংগঠনিক সম্পাদকের পদে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম।এছাড়াও সহ-সভাপতির দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শহিদুল ইসলাম,
যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামীক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোছা সোনিয়া সান্তা। তাঁরা সবাই ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ।
এটি আংশিক কমিটি মাত্র।উল্লেখ্য, এই কমিটি পূর্নাঙ্গভাবে প্রায় ১ মাসের মধ্যে নতুন কমিটি তৈরি করবে ইংশা আল্লাহ।। বেলকুচি -এনায়েতপুরের শিক্ষার নব দিগন্ত স্থাপনে সকলেই প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park