1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শিবিরের দো'আ অনুষ্ঠানে নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে শিবিরের দো’আ অনুষ্ঠানে নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪০১ বার পঠিত

নৈতিক মূল্যবোধ নিয়ে নিজেদেরকে সু-নাগরিক ও ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বেলকুচি উপজেলার উদ্যোগে আয়োজিত এক দো’আ মাহফিলে নেতৃবৃন্দ বলেছেন,
আলোকিত ও ভাল মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে আমাদেরকে সর্বপ্রথম কুরআনের জ্ঞান বাড়াতে হবে। নৈতিক জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে। আর,
নৈতিক মূল্যবোধ নিয়ে নিজেদেরকে সু-নাগরিক ও ভাল মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

গতকাল রবিবার,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,
বেলকুচি উপজেলা সাথী শাখার উদ্যোগে আয়োজিত এইচএসসি ও আলীম পরীক্ষার্থী ছাত্রদের জন্য আয়োজিত একটি দো’আ মাহফিলে আলোচনায় অতিথি নেতৃবৃন্দ এসব কথা বলেন। বেলকুচি উপজেলা শিবির কার্যালয়ে অনুষ্ঠিত দো’আ মাহফিলে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক শোয়াইব আহমদ। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন;বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। দো’আ অনুষ্ঠানে অন্যান্যো’র মাঝে আরো বক্তব্য রাখেন;বেলকুচি পৌরসভা জামায়াত সেক্রেটারি,সাবেক ছাত্রনেতা ডাঃ সেরাজুল ইসলাম,
উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইল,
ছাত্রনেতা আহমদ কাউছার ও ফরিদুল ইসলাম প্রমূখ।

অতিথি নেতৃবৃন্দ,রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি সুখী,সুন্দর সমাজ এবং ক্ষুদা
,দারিদ্র ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিঠায় উপস্থিত সকলকে নিয়মিত কুরআন হাদিস অধ্যয়নের পাশাপাশি আদর্শবান ভাল মানুষ এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার উদাত্ত আহ্বান জানান। পরে,মহান আল্লাহর সাহায্য কামনা করে ছাত্রদের জন্য বিশেষভাবে দো’আ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park