1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শিবিরের কুরআন দিবস পালন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে শিবিরের কুরআন দিবস পালন

মোঃ সেরাজুল ইসলাম, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

আলোচনা সভা,দো’আ ও ছাত্রদের মাঝে কুরআন বিতরণ।।

ঐতিহাসিক ১১ই মে,কোরআন দিবস উপলক্ষে,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বেলকুচি উপজেলা সাথী শাখার উদ্যোগে এক আলোচনা সভা,দো’আ অনুষ্ঠান ও ছাত্রদের মাঝে কুরআন বিতরণ করা হয়েছে।

রবিবার(১১ মে) বিকেলে বেলকুচি সরকারী ডিগ্রী কলেজ অডিটরিয়ামে আয়োজিত,কুরআন দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
বেলকুচি উপজেলা শিবির সভাপতি হাফেজ ইউসুফ আলী বাবু। উপজেলা শিবির সেক্রেটারি আরিয়ান ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা শিবির সেক্রেটারি আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। আলোচনা সভায় অন্যান্যোর মাঝে আরো বক্তব্য রাখেন,বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ মাহবুবুর রশিদ শামীম, ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার প্রকাশনা সম্পাদক এরশাদ আলী, শিবির নেতা কাওসার আহমদ ও হাফেজ আহমদ আলী প্রমূখ।

অতিথি নেতৃবৃন্দ,উপস্থিত ছাত্রদের সুন্দর জীবন গঠনে নিয়মিত কোরআন,হাদিস,ইসলামী সাহিত্য ও পাঠ্যপুস্তুক অধ্যয়নের পরামর্শ দিয়ে একটি সুন্দর সমাজ ও দেশ গড়তে সকলকে ছাত্রশিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park