1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে ভূমি মেলা ও র‌্যালি ২০২৫ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বেলকুচিতে ভূমি মেলা ও র‌্যালি ২০২৫ অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২০৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’– এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচিতে ২৫ মে রবিবার থেকে ২৭ মে মঙ্গলবার পর্যন্ত তিন দিনব্যাপী ভূমি মেলা ও র‌্যালি ২০২৫ উদ্বোধন করা হয়। বেলকুচি ভূমি অফিস নিজ উদ্যোগে এ মেলার আয়োজন করে। মেলায় ভূমি সেবা প্রদান ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডলের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাবা আফিয়া সুলতানা কেয়া।


অনুষ্ঠানে বক্তারা বলেন মেলা চলাকালীন অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, জরিপ কার্যক্রম বিষয়ক সেবা, ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তকৃত কৃষি খাস জমির কবুলিয়ত ও দলিল হস্তান্তর,সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথে একজন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। সকল নাগরিককে ভূমি মেলা–২০২৫–এ অংশগ্রহণ করে আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,প্রশাসক ধুকুরিয়াবেড়া ইউ পি ডাঃ নাজমুল হাসান, বেলকুচি প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম,উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাহবুব রশীদ শামীম, বণিক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া প্রমুখ সহ উপজেলা ইউনিয়নের ভূমি কর্মকর্তা বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park