1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বেলকুচিতে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী উদ্বোধন

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ,সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পঠিত

বেলকুচিতে বোরো ধানের সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনী উদ্বোধ

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে রবি ২০২৪ -২০২৫ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের জন্য কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধি, শ্রমিক সংকট নিরসন, সময় অপচয় রোধ ও অতিরিক্ত খরচ রোধে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকালে উপজেলার কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে দৌলতপুর ইউনিয়নের তোয়াশিয়া গ্রামের ফসলি মাঠে রাইসপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বেলকুচি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া সুলতানা কেয়া।
এর আগে এ উপলক্ষে আয়োজিত এক  কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলার কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহাম্মেদ শুভ, জেলা কৃষি প্রকৌশলী ফাতেমা আক্তার, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলার কৃষি উপসহকারী সাহাবুদ্দিন, আয়েশা সিদ্দিকা সমাপ্তি প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park