1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ৩০০ সজিনা গাছ রোপণ, লক্ষ্য ‘সজিনা গ্রাম’ গড়ে তোলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিরামপুরে ৩০০ সজিনা গাছ রোপণ, লক্ষ্য ‘সজিনা গ্রাম’ গড়ে তোলা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় কৃষি উন্নয়ন কর্মসূচির আওতায় প্রায় ৩০০টি সজিনা চারা/কাটিং রোপণের মধ্য দিয়ে একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রমের শুভ উদ্বোধন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার দিওড় ইউনিয়নের বিজুল ডাঙ্গা এলাকায় মহাসড়কের পাশে এবং গ্রামের রাস্তার উভয় পাশে প্রায় ৩০০ সজিনা চারা/কাটিং রোপণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ সাইফুল ইসলাম সরকারসহ অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় জানান, সজিনা একটি অত্যন্ত পুষ্টিকর সবজি, যা মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বসতবাড়ির আঙিনা, রাস্তার ধারে এবং পতিত জমিতে সজিনা চাষ সম্প্রসারণে জোর দেওয়া হচ্ছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে “পুষ্টির বাগান” বা সজিনা বাগান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং হাতে-কলমে কৃষির প্রতি আগ্রহ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এছাড়াও তিনি বলেন,পুরোবর্ষা মৌসুম জুড়ে এই রোপণ কার্যক্রম অব্যাহত থাকবে। এর মাধ্যমে উপজেলার প্রতিটি গ্রামকে ধীরে ধীরে “সজিনা গ্রাম” হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন বলেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের শিশু-কিশোররা পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে শারীরিকভাবে সুস্থ, মেধাবী ও অধিক বুদ্ধিমত্তাসম্পন্ন হয়ে উঠবে।

উল্লেখ্য, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিরামপুর এই কর্মসূচি বাস্তবায়ন করছে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park