1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের জন্য দূর্নীতি দমন কমিশনের আর্থিক সহযোগিতা প্রদান  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে ২টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের জন্য দূর্নীতি দমন কমিশনের আর্থিক সহযোগিতা প্রদান 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২৮ বার পঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বৈষম্যহীনতা দূর্নীতির মূল কারণ এর উপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে রচনা, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে জেলা দূর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে সততা স্টোরের জন্য ২২ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রতিষ্ঠান প্রধানের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। 

বুধবার (২৮ মে) সকাল ১১ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর উপজেলার কনফারেন্স রুমে বিরামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একে এম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দূর্নীতি দমন কমিশন দুদক এর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিরামপুর দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইমরুল কায়েস চৌধুরী, নির্বাহী সদস্য ও সাংবাদিক মাহমুদুল হক মানিক, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জনার্দন চন্দ্র দেবশর্মা, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, আদর্শ হাইস্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মকছেদ আলী, বিনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,প্রমূখ। 

রচনায় ৩ জন শিক্ষার্থী , বিতর্ক প্রতিযোগিতায় ৬ জন শিক্ষার্থী ও বিতর্কে শ্রেষ্ট ১জন বক্তাকে মেডেল, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ শেষে সততা স্টোরের জন্য বিরামপুর আদর্শ হাইস্কুল ও বিনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে নগদ ২২ হাজার টাকা তুলে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park