1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বিরামপুরে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৭৭ বার পঠিত

ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বিরামপুরে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোরিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

বৃহস্পতিবার (২৯ মে) বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন ১৫ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোরিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বীরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমানসহ  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল আউয়াল জানান,সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোরিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের নমীনীসহ ১৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হবে।এর মধ্যে জন্মগত হৃদরোগে আক্রান্ত ১ জন , স্ট্রোকে প্যারালাইজড ২ জন, কিডনি রোগে ৩ জন, ক্যান্সারে আক্রান্ত ৯ জন। উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের আঃ সাত্তারের ছেলে এজাজুল হক জন্মগত হৃদরোগে আক্রান্ত।আজ উপজেলা সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক ৫০ হাজার টাকার এককালীন অনুদানের চেক পেয়ে খুশি হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park