1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানকে হারিয়ে "আমাকেও মেরে ফেলো, আমি বাঁচতে চাই না"  গোলাম রব্বানীর আর্তনাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানকে হারিয়ে “আমাকেও মেরে ফেলো, আমি বাঁচতে চাই না”  গোলাম রব্বানীর আর্তনাদ

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া থেকে দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী, তার স্ত্রী কোহিনুর বেগম (২৭) ও দুই মাসের শিশু রিশাদ কাইফ।

একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী ও শিশু। গোলাম রব্বানী অলৌকিকভাবে বেঁচে যান। স্ত্রীর ও সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার বুকফাটা আর্তনাদ “আমাকেও মেরে ফেলো, আমি বাঁচতে চাই না” উপস্থিত জনতার হৃদয় ছুঁয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ সড়কের পাশে সরিয়ে রাখে। স্থানীয়রা জানান, কয়েক মিনিটের মধ্যেই মহাসড়কে পাঁচ শতাধিক মানুষ ভিড় জমায়, যা সাময়িকভাবে যান চলাচল ব্যাহত করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনা স্থল থেকে পালিয়েছে। নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park