1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে শুরু হলো মিনি নাইট ফুটবলের জমজমাট লড়াই - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে শুরু হলো মিনি নাইট ফুটবলের জমজমাট লড়াই

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে রাত্রিকালীন বাতির আলোয় ছন্দে ছন্দে শুরু হলো ‘ভিক্টর ক্লাব মিনি পোস্ট নাইট ফুটবল টুর্নামেন্ট–২০২৫’।আজ শুক্রবার (১১ জুলাই) রাতে বিরামপুর পৌর শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী আনসার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
“খেলাধুলার পরিবেশ—সুস্থ জাতি, সুস্থ দেশ” এই প্রত্যয়ে আয়োজিত এই রাত্রিকালীন টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আসলাম মাইক বনাম পদ্মকলি সুইটস দল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিক্টর ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) মোজাফফর রহমান এবং সঞ্চালনায় ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক এস এম কাদিরুজ্জামান প্রিন্স।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পৌর শাখার সভাপতি মোঃ হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতারা।

অংশগ্রহণকারী দলসমূহ:এম আর এ চ্যালেঞ্জার, আসলাম মাইক, ইসলামপাড়া কিংস, সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘ, সেভেন স্টার, আয়াস ওয়ারিয়র্স, এস কে ট্যুর এন্ড ট্রাভেলস ,পদ্মকলি সুইটস, ম্যাচ পরিচালনায় ছিলেন শ্রী ভোলানাথ সরকার। 

এছাড়াও উপস্থিত ছিলেন—সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সভাপতি মোঃ ইব্রাহীম মিঞা ও সাধারণ সম্পাদক বিলাস,এম আর এ চ্যালেঞ্জার টিম মালিক মাহবুব আলম লাইজু, রেজোয়ান, আরিফুল,আলী হোসেন,ইসলামপাড়া কিংসের টিম মালিক এস এম কাদিরুজ্জামান প্রিন্স ও আবু হোসেন,এস কে ট্যুর এন্ড ট্রাভেলস এর শাহিন কাদির ও রফিকুল ইসলাম,পদ্মকলি সুইটস এর পঙ্কজ, সহ আরও অনেক ক্রীড়াপ্রেমী।

আয়োজক ভিক্টর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানানো হয়—মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই এই ধরনের আয়োজন নিয়মিত করা হবে।

আগামী ১৩ জুলাই রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে দেখা যাবে কোন দল তুলে নিচ্ছে বিজয়ের ট্রফি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park