1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে যত্রতত্র হচ্ছে পশু জবাই, কর্তৃপক্ষ নীরব - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

বিরামপুরে যত্রতত্র হচ্ছে পশু জবাই, কর্তৃপক্ষ নীরব

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১১১ বার পঠিত

মোঃইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে প্রাণিসম্পদ বিভাগ কর্তৃক স্বাস্থ্য পরীক্ষা ও ছাড়পত্র ছাড়াই অবাধে গবাদিপশু যত্রতত্র জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। বিরামপুর পৌরশহরে নির্দিষ্ট জবাই খানা থাকার পরেও যমুনা ছোট নদীর পাড়সহ বসত বাড়ি সংলগ্ন এলাকায় এসব পশু জবাই করছেন মাংস বিক্রেতারা। জবাই করা পশুর শরীরে কোনো রোগ-বালাই রয়েছে কি না, এমন কোনো ধারণাও রাখেন না ক্রেতা-বিক্রেতারা। পরিষ্কার পরিচ্ছন্ন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্যানেটারি ইন্সপেক্টরের উপস্থিতি ও আইনপ্রয়োগের দায়িত্ব প্রাণিসম্পদ ও প্রশাসনের হলেও তাদের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ স্থানীয়দের। এ ছাড়া প্রশাসনের মনিটরিং না থাকায় মূল্য নির্ধারণ করেন মাংস বিক্রেতারাই। এতে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, পৌরশহরে প্রতি শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাট বসে।প্রতি হাটে অন্তত ৮টি গরু, ১৫টি ছাগল ও ভেড়া জবাই করা হয়। প্রতিটি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে একজন চিকিৎসক ও স্যানেটারি ইন্সপেক্টর থাকার কথা থাকলেও এই নিয়ম মানা হচ্ছে না। এছাড়াও পশু হাটে নির্দিষ্ট জবাই খানা থাকলেও এক থেকে দুই জন ছাড়া কেউই সেখানে পশু জবাই করে না। হাটের দিন বাদে অন্যান্য দিন ৪-৫ টি গরু জবাই করা হয় ব্যাবসায়ীদের মনমতো জায়গায়।কোন কোন ব্যাবসায়ী তাঁর নিজ বাড়িতে জবাই করে ,কেউ আবার নদীর পাড়ে , জঙ্গলের মাঝে এভাবেই পশু জবেহ আইন অমান্য করে দিনের পর দিন পশু জবাই করে ব্যাবসা চালিয়ে যাচ্ছে কিছু মাংস বিক্রেতা।

পৌরশহরের বাসিন্দা নুর আলম, রাজীব ও পশু হাট এলাকার বাসিন্দা রেজোয়ান ইসলাম বলেন, বর্তমানে কোন পশু ল্যাম্পি স্কিন ডিজিজ (LSD) ও র‍্যাবিসে আক্রান্ত কিনা এছাড়াও অসুস্থ নাকি সুস্থ ছিল, তা-ও জানেন না তাঁরা। নিয়ম অনুযায়ী পশু জবাই করার আগে চিকিৎসক দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করে ছাড়পত্র এবং পশুর শরীরে সিল দেবে এটাই স্বাভাবিক। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো ধরনের তদারকি না থাকায় লোকজন মারা যাওয়া পশুর মাংস, নাকি রোগাক্রান্ত গরু-মহিষ, ছাগল-ভেড়ার মাংস খাচ্ছে, তা বোঝার কোনো উপায় নেই। অথচ প্রশাসনের নাকের ডগায় হচ্ছে এসব বেচা-কেনা।

পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ বলা হয়েছে জবাই খানার বাহিরে পশু জবাই নিষিদ্ধ।এআইনের ধারা ৩ বলা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রির জন্য কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা জবাইখানার বাহিরে কোন পশু জবাই করিতে পারিবে না।

গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার কোনো ছাড়পত্র আছে কী নেই, এমন প্রশ্নের জবাবে বেশীরভাগ মাংস ব্যবসায়ী বলেন, বেশির ভাগ গরু ভালো থাকায় ছাড়পত্র নেওয়া হয় না। আর মাংসের দাম স্যারেরা না আসার কারণে আমরা নিজেরাই নির্ধারণ করে থাকি। এছাড়াও তাঁরা জানান, পৌরসভা থেকে রশীদ ছাড়াই প্রতি গরু জবাইয়ের জন্য ১০০ টাকা ও ছাগলের জন্য ৫০-২০ টাকা দিতে হয়।

এবিষয়ে পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভা:প্রা:) কামাল হোসেন বলেন, আপাতত রশীদ ছাড়াই খাঁস কালেকশন করা হচ্ছে। পরবর্তীতে টেন্ডারের মাধ্যমে এটি নেওয়া হবে।

উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও স্যানেটারি ইন্সপেক্টর ইসমাইল হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, ব্যাবসায়ীরা কথা শোনে না যে যার মতো যত্রতত্র পশু জবাই করে। একাধিকবার মাংস বিক্রেতাদের নিয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করণের লক্ষ্যে আলোচনা করলেও তাঁরা কথা শোনেন না। এবিষয়ে তাঁদের আইনের আওতায় আনতে মামলা দিলে আমার প্রাণনাশের ভয় লাগে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী বলেন, প্রতিদিন যদি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পশু জবাই করা হয় তাহলে সঠিক নিয়মে পরীক্ষা করা সম্ভব হবে, অথবা মাংস বিক্রেতাগণ প্রাণিসম্পদ অফিসে এসেও পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র নিয়ে যেতে পারবেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নুজহাত তাসনীম আওন বলেন, পৌরশহরে যত্রতত্র পশু জবেহ করার ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি বিষয়টি দেখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park