1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে মামলার তদন্ত প্রতিবেদনে অস্পষ্টতা: ইউএনওকে আদালতে ব্যাখ্যা দিতে নির্দেশ (তদন্ত প্রতিবেদনে আদালতের অসন্তোষ, পরবর্তী শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ) - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে মামলার তদন্ত প্রতিবেদনে অস্পষ্টতা: ইউএনওকে আদালতে ব্যাখ্যা দিতে নির্দেশ (তদন্ত প্রতিবেদনে আদালতের অসন্তোষ, পরবর্তী শুনানিতে উপস্থিত থাকার নির্দেশ)

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে একটি মামলার তদন্ত প্রতিবেদন নিয়ে আদালত অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন-কে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, (বিরামপুর) দিনাজপুর।

আদালতের আদেশে বলা হয়, ইউএনও কর্তৃক আদালতে প্রেরিত তদন্ত প্রতিবেদনটি “অস্পষ্ট” এবং আদালতের পূর্ববর্তী নির্দেশ যথাযথভাবে অনুসরণ করা হয়নি। প্রতিবেদনে সাক্ষ্যগ্রহণ, ঘটনাস্থলের বিবরণ ও ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততা বিষয়ে পর্যাপ্ত তথ্য অনুপস্থিত বলে আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে আদালত আগামী ৮ অক্টোবর ২০২৫ তারিখে মামলার পরবর্তী শুনানিতে ইউএনওকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত তারিখে ইউএনও নুজহাত তাসনীম আওন আদালতে লিখিত ব্যাখ্যা দাখিল করেছেন।

মামলাটি সি.আর. ১৬২/২০২৫ নম্বরে চলমান রয়েছে, যেখানে অভিযোগকারী মো. সিরাজুল ইসলাম এবং বিবাদী হিসেবে রয়েছেন মো. আরিফুল ইসলামসহ দুইজন। মামলাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩–এর বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

আদালতের এই আদেশের অনুলিপি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার (রংপুর), জেলা প্রশাসক (দিনাজপুর) এবং উপজেলা নির্বাহী অফিসার (বিরামপুর)–এর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park