1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

বিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৭০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) বেলা ১২ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিভিন্ন পরিবহনের মালিক ও কাউন্টারের ম্যানেজার, হোটেল ব্যবসায়ী, কৃষি অফিসের স্টাফসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর আগে বিরামপুর পৌরশহরে বালাইনাশক ডিলার আহসান ট্রেডার্সকে কীটনাশক পণ্যের গায়ে রাবার সিলের মূল্য দেওয়া থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেন দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এর কার্যালয়ের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ সহ অনেকে।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিনবলেন,গত ঈদে বাস ভাড়া অতিরিক্ত নেওয়ায় ১১৭ টির বেশি অভিযোগ এসেছিল। তিনি আরো বলেন ২ জন মানুষ দিয়ে জেলার ৩৩ লক্ষ মানুষের ভোক্তা অধিকার আদায়ে আমরা কাজ করছি।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন বাস মালিক ও কাউন্টারের প্রতিনিধিদের দিনাজপুর থেকে ঢাকার সরকারি নির্ধারিত ভাড়া ৯২৫ টাকায় টিকিট বিক্রি জন্য সকলের প্রতি আহ্বান জানান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বাস কাউন্টার প্রতিনিধিদের হাতে সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা তুলে দেন এবং সরকারের নির্দেশে সমূহ মেনে চলার জন্য আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park