1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল এক কৃষকের - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বিরামপুরে বজ্রপাতে প্রাণ গেল এক কৃষকের

মোঃ ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পঠিত


মোঃইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে মাঠে কাজ করতে যাওয়ার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামের এক কৃষক। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ডিস্ট্রিক্ট প্রিন্স ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি নিজ বাড়ি থেকে মাঠের উদ্দেশে রওনা দেন। বাড়ির অদূরে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হলে তিনি মাথা ও পেটে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, “বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park