1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মতবিনিময় ও কুইজ প্রতিযোগিতা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মতবিনিময় ও কুইজ প্রতিযোগিতা

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

শিক্ষা, সংস্কৃতি ও আধুনিকতার সমন্বয়ে আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে “পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ”-এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও কুইজ প্রতিযোগিতা।

শুক্রবার (১৫ আগস্ট) বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. মোঃ কবীর হোসাইন। প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ও কলেজের উপদেষ্টা ডা. আনোয়ার কবীর উজ্জ্বল।

আলোচনায় বক্তারা বলেন, “এলাকার খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসক ও স্কলারদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গড়ে ওঠা এই আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দক্ষতা বিকাশে অনন্য ভূমিকা রাখবে।”

সভাপতির বক্তব্যে ডা. কবীর হোসাইন বলেন, “শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে বিরামপুর উপজেলাকে একটি উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক উপজেলায় রূপান্তরের লক্ষ্যে পিস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কাজ করে যাচ্ছে।”

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ডা. মোঃ কবীর হোসাইন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park