1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে ট্রাফিক আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পুলিশ-প্রশাসনের যৌথ উদ্যোগ। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বিরামপুরে ট্রাফিক আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, পুলিশ-প্রশাসনের যৌথ উদ্যোগ।

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান ঢাকা মোড়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট না পরা, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং অন্যান্য অনিয়মের দায়ে ৫ জন চালককে মোট ২০০০ টাকা জরিমানা করা হয়।

জরিমানাকৃতদের মধ্যে ২ জন শিক্ষার্থী থাকায় বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়। তাদের ভবিষ্যৎ সচেতনতা ও নিরাপত্তার কথা মাথায় রেখে কঠোর সতর্কতা প্রদান করা হয় এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব বোঝানো হয়। একই সঙ্গে উপস্থিত অন্যান্য চালকদেরও সচেতন করা হয়, যাতে তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন। অভিযানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিরামপুর থানা পুলিশের সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ সময় আদালতের পেশকার হিসেবে উপস্থিত ছিলেন জিলকাদ হোসেন (নাজির)।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park