
বিদ্রোহ পাখি
আব্দুস সাত্তার সুমন
ছত্রিশের বিদ্রোহ পাখি
বন্ধ হয়নি যুদ্ধ!
বাংলার আকাশ সাম্য হয়ে
জ্বলছে শত মুগ্ধ।
ছত্রিশের বিপ্লব খেলায়
শত্রু বেসামাল,
হয়েছিল গন-অভ্যুত্থানে
মৃত্তিকা লালে লাল।
জুলাই, আগস্ট সংস্কারে
ঐক্য জনতা ছাত্র,
কোটা নিয়ে আন্দোলনে
দিনকে করে রাত্র।
স্লোগানে বঙ্গভূমি
কম্পিত পাহাড়, বন,
স্বাধীনতায় স্বপ্নপূরণে
আমজনতা গণ।
স্বৈরাচারের পতন হল
আমাবস্যায় ঢেকে!
বিদ্রোহ পাখি সজাগ আছে
যায়নি বাংলা থেকে।