1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিএনপি নেতার হামলায় রাজশাহীতে সনাতনীদের মিলনমেলা পণ্ডের অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বিএনপি নেতার হামলায় রাজশাহীতে সনাতনীদের মিলনমেলা পণ্ডের অভিযোগ

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী খেতুরী ধামে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের মিলনমেলা ও আলোচনা সভায় স্থানীয় ইউনিয়ন বিএনপি সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্ট। ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ আনা হয়েছে। হামলার পর নিরাপত্তা জনিত কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়।

শনিবার দুপুরে রাজশাহী মাহনগর ও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির গোদাগাড়ী উপজেলার কমিটির আহ্বায়ক উপেন্দ্রনাথ মণ্ডল।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৩ জুন প্রায় ১২ হাজার ভক্তদের জন্য মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তাঁর সকালের বিমানে আসবেন এবং অনুষ্ঠান শেষে বিকেলের বিমানে চলে যাওয়ার কথা।

কিন্তু এর আগের দিন ১২ জুন দুপুর দুইটার দিকে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে হামলা করে। তারা মন্দিরে তালা মেরে দিয়ে অনুষ্ঠান আয়োজনের কাজ বন্ধ করে দেয়। তারা খেতুরী ধামের ম্যানেজার গোবিন্দ চন্দ্র পাল ও হিন্দু আদিবাসী সনাতনের সদস্য সহদেব কুমার পান্নাকে মারধর করে তাকে মন্দ্রির থেকে বের করে দেয়। এসময় ভয়ে উপস্থিত সকল ভক্ত মন্দির থেকে চলে যায়। ফলে নিরাপত্তা জনিত কারণে হিন্দু ও আদিবাসী সনাতনী সম্প্রদায়ের এই মিলনমেলা অনুষ্ঠান স্থগিত করা হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপেন্দ্রনাথ মণ্ডল বলেন, এ ঘটনার পর তারা ভৃতসন্তস্ত হয়ে পড়েন। তাই তারা থানায় মামলা করে ঝামেলা বাড়াতে চাইনি। তবে বিষয়টি নিয়ে জেলা বিএনপির কাছে আমরা লিখিত অভিযোগ দিয়েছি এবং বিচার চেয়েছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী জেলার সভাপতি শ্রী প্রণয় কুমার দাস (আলোক মাস্টার), বৈষ্ণব সৎ সংঘ গোদাগাড়ী উপজেলার সাধারণ সম্পাদক সহদেব কুমার পান্না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, গোদাগাড়ী উপজেলার সদস্য মলিন সরদার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park