
স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা
২৫ মে ২০২৫ ইং বুধবার সাতক্ষীরায়
আশাশুনীর প্রতাপনগর ইউনিয়ন বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. আলমগীর হোসাইন এর উপর আওয়ামী সন্ত্রাস কর্তৃক হামলাকারী ও মদতদাতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
প্রতাপনগর আবদারের মোড়ে ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতাপনগর ইউনিয়ন যুবদল নেতা কেরামত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ শাহ আলম, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আলমগীর মল্লিক, আতিয়ার রহমান, আব্দুল কারিম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম, যুবদল নেতা সাইফুল্লাহ,ইমরান হোসেন,আফজাল হোসেন,জাকির হোসেন রাজু,ইউসুফ আলী প্রমুখ
।মানববন্ধনে প্রতাপনগর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বললেন, গত ১৩ই মে বিকালে নাকনা গ্রামের মৃত আমির আলী পাড়ের পুত্র আওয়ামী সন্ত্রাসী মো. মতিয়ার পাড় ও তার পুত্র মোঃ সাদ্দাম হোসেন, ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি শওকত হোসেন পাড়, জাহাঙ্গীর পাড়, মতিয়ার পাড়ের পুত্র রোকন পাড়ের নেতৃত্বে দশালিয়া খেয়াঘাট এলাকায় বিএনপি নেতা মাস্টার মো. আলমগীর হোসাইন এর উপর অতর্কিত বর্বরত হামলা চালিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আশাশুনি থানায় এজাহার দায়ের করার দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়নি এবং তারা প্রকাশ্য হুমকি দিয়ে বেড়াচ্ছে। আমরা তাদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, মামলা তুলে না নিলে আসামিরা গুলি করে হত্যার হুমকি দিচ্ছে । ৫ ই আগস্টে স্বৈরাশাসকের পতনের পরেও আওয়ামী সন্ত্রাসীরা বর্তমানে বিএনপির নামধারী মোস্তফা হেলালুজ্জামানের মদদে এমন হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবি জানান।
বক্তারা বলেন ৫ ই আগস্ট এর আগেও আমি সন্ত্রাসী জাকির চেয়ারম্যান ও তার সহযোগী শওকতসহ এলাকার আওয়ামী নেতারা যেভাবে তান্ডব চালিয়েছিল তাই এখনো অব্যাহত রাখতে চাই। আমরা অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই তা না হলে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে তার দায়ভার প্রশাসনকে নিতে হবে।
উল্লেখ্য বিএনপি নেতা মাস্টার আলমগীর হোসাইন এর উপরে ১৩ই মে বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রতাপনগর ইউনিয়নের নাকনা দশালিয়া খেয়াঘাট এলাকায় আমি সন্ত্রাসী ওদের কি হামলা চালিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বিএনপি নেতা মাস্টার আলমগীর হোসাইন এলাকার মসজিদ, মাদ্রাসা ও টিউবয়েল স্থাপনসহ সামাজিক কাজ করেন।