1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে তরমুজ চাষীকে পিটিয়ে হত্যা, ফাঁসির দাবিতে স্থানীয়দের মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বাকেরগঞ্জে তরমুজ চাষীকে পিটিয়ে হত্যা, ফাঁসির দাবিতে স্থানীয়দের মানববন্ধন

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জ :

বাকেরগঞ্জে চাঁদা না দেয়ায় তরমুজ চাষীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ৮ এপ্রিল ২০২৫ সকাল ১০ টায় চরামদ্দী ইউনিয়নে হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্থানীয় এলাকাবাসী মানববন্ধন করেন।

বরিশালের বাকেরগঞ্জের ১ নং চরামদ্দী ইউনিয়নের দিয়ারচর এলাকার বাসিন্দা মোঃ আবদুল কুদ্দুস হাওলাদার (৪৫) নামের এক ব্যাক্তিকে গত ৫ এপ্রিল দুপুরে পিটিয়ে আহত করে উপজেলার চরাদি ইউনিয়নের পূর্ব চরাদীর আনোয়ার, সানি, ফয়সাল, হিরন, মিরাজ, সরোয়ার সহ অজ্ঞাত ব্যক্তিরা।
গুরতর আহত হওয়ার এক পর্যায় তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে নিহতের পরিবারের দাবি, তাদের স্বজন নিহত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনো আসামীরা ধরা ছোয়ার বাইরে। আসামীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়ার দাবি জানান পরিবার।

নিহতের মেয়ে সাদিয়া আক্তার বলেন, আমার বাবাকে চাঁদার জন্য হত্যা করা হয়েছে, তিন দিন পেরিয়ে যাচ্ছে অথচ পুলিশ প্রশাসন নিরব ভুমিকা পালন করছে, আমি এর তীব্র নিন্দা জানাই ।অবিলম্বে আমার বাবার হত্যাকারীদের গ্রেফতার করে বিচার করতে হবে। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণ করবো।

এদিকে আঃ কুদ্দুস হাওলাদার হত্যার ঘটনায় হত্যাকারীদের স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিবর্গ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park