1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে "ফাষ্ট এইড এন্ড সি পি আর" ট্রেনিং অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে “ফাষ্ট এইড এন্ড সি পি আর” ট্রেনিং অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,  শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লার যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের (ফাস্ট এইড এন্ড সি পি আর) FARMP প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

 

২৯ নভেম্বর (শনিবার) সকাল ১০.০০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা আঞ্চলিক কার্যালয় টমছম ব্রিজ নিউ হোস্টেলের বিপরীত ন্যাশনাল ব্যাংকের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।

 

কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী মোঃ এনামুল হক ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।

 

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট গাজী জনাব মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম (রিপন)।

 

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের চিফকোর্স কো-অডিনেটর জনাব মোঃ আমিনুল ইসলাম বুলবুল, প্রতিষ্ঠানের কুমিল্লা শাখার উপদেষ্টা সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট) ও জজকোর্ট কুমিল্লার আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কেয়ার গিভার ইনস্টিটিউট অব চাঁদপুর এর চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন, কেয়ার গিভার ট্রেইনার মোঃ আরিফ গাজী, আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার ঢাকা কেরানীগঞ্জ শাখার পরিচালক মোঃ মেহেদী হাসান।

 

বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন ও আইডিয়াল ফাষ্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা শাখার কোর্স কো- অডিনেটর মোঃ শরিফুল আলম এর সঞ্চালনায় ও পরিচালক মোঃ শফিউল আলম এর সহযোগিতায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরীপুর সরকারী হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার প্রশিক্ষক ডা: শান্তা আক্তার আরোহি, শাখা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম, ইনচার্জ শাওন আচার্য ও লাকসাম শাখার পরিচালক মোঃ শিহাবুল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সকল গ্রাম ডাক্তার /প্রাথমিক চিকিৎসকদের ভুমিকা অত্যন্ত প্রশংসনীয়। মানবিক ও সামাজিক দায়িত্ব থেকে মানব সেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতি আহ্বান জানান বক্তারা ।মহামারি করোনা কালীন সময় প্রাথমিক চিকিৎসকগণ নিজের জীবন বাজি রেখে সেবা দিয়েছেন , তখন একমাত্র ভরসা ছিলো গ্রাম ডাক্তার প্রাথমিক চিকিৎসকগণ উল্লেখ করে প্রত্যন্ত অঞ্চলে একজন প্রাথমিক চিকিৎসকের প্রয়োজন কতটা একমাত্র গ্রামের মানুষরাই জানেন বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ নজরুল ইসলাম (রিপন) বলেন, গভীর রাতে, ঝড় বৃষ্টিতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রাথমিক চিকিৎসকরা। প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেসার্স ট্রেনিং এর ব্যবস্থা করা হলে গ্রামের মানুষ আরও ভালো সেবা পাবে বলে সরকারের কাছে বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park