1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) :
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

মোঃ কামরুল হাসান লিটন স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) :বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের ইসলামাবাদ সিনিয়র মাদরাসায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক আব্দুল বারী।

তিনি বলেন,’ জামায়াতে ইসলামী কখনো ধ্বংসাত্মক কাজে জড়িত ছিল না, এখনো নেই। জামায়াতে ইসলামী সর্বদাই গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন করেছে। কিন্ত শেখ হাসিনার সরকার গত ১৫ বছর আমাদের দলের নেতা-কর্মীদের ওপর যে অন্যায়-অত্যাচার ও দমন-পীড়ন করেছে, সেটা আর কোন দলের ওপর করা হয়নি। জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদেরও ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে’।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার সভাপতি হাফেজ আবু ইউসুফ বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা ‘লক্ষণ সেনের’ মতো দেশে ছেড়ে পালিয়ে গেছেন। কিন্ত জামায়াতে ইসলামের নেতারা কখনো দেশ ত্যাগ করেনি। আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়তে চাই। বৈষম্যহীন সমাজ গড়তে চায় জামায়াতে ইসলামী। তবে ইসলামের অনুশাসন ছাড়া বৈষম্য দূর করা সম্ভব না।

বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা ৮ নং ওয়ার্ড সভাপতি মোখলেছুর রহমান বলেন, আমরা হিংসার রাজনীতি ও বিভক্তির রাজনীতির কবর দিতে চাই। কোনো বিষয়ে আমরা জাতির বিভক্তি চাই না। সব ক্ষেত্রে আমার চাই জাতি ঐক্যবদ্ধ থাকুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আশা-আকাঙ্খা নিয়ে স্বৈরচারের পতন ঘটিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্খা বাস্তবায়নে কাজ করে যাবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর পৌর শাখার সেক্রেটারি মাওলানা শরীফুল ইসলামের সঞ্চালানায় কর্মীসভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার কর্ম পরিষদ সদস্য মহসীন আলম সুজন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভা ৮ নং ওয়ার্ড সভাপতি মোখলেছুর রহমান, ৩ নং ওয়ার্ড সভাপতি মাজহারুল ইসলাম, ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ আইয়ুব আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডৌহাখলা ইউনিয়ন শাখার আমির মাওলানা ফজলুল হক, বোকাইনগর ইউনিয়ন সেক্রেটারি আনিসুর রহমান, ডা. আব্দুন নূর, জাহাঙ্গীর আলম, টিপু মুনশী, আল-আমিন, মাওলানা বেলাল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park