1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত।

মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,শাহজাদপুর প্রতিনিধি, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার পঠিত


মোঃ জাকারিয়া হোসেন,এমএসসি,শাহজাদপুর প্রতিনিধি, সিরাজগঞ্জ:

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার (৩০ জুন ২০২৫ ইং) তারিখে জেলা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্ৰাম ডাক্তার মোঃ নজরুল ইসলাম (রিপন)।
উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার আবু সাইদ, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি। গ্রাম ডাক্তার জিএম মজুমদার, সহ-সভাপতি, গ্রাম ডাক্তার বিএম জয়নুল আবেদীন সহ-সভাপতি, গ্রাম ডাক্তার আবদুল মান্নান সহ-সভাপতি, গ্রাম ডাক্তার উত্তম কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার মুন্সী মোঃ আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, গ্রাম ডাক্তার খানজাহান যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার রাজিব হাওলাদার সহ- সাংগঠনিক সম্পাদক, গ্রাম ডাক্তার সাংবাদিক আমিনুল ইসলাম বুলবুল প্রচার সম্পাদক, গ্রাম ডাক্তার মোঃ সজীব রায়হান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, গ্রাম ডাক্তার আল মামুন, সদস্য কেন্দ্রীয় কমিটি।
আরো উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার মহসিন আলম রাজশাহী বিভাগ দায়িত্ব প্রাপ্ত, গ্রাম ডাক্তার এ্যাডভোকেট রুকন উদ্দিন সভাপতি নেত্রকোনা জেলা, গ্রাম ডাক্তার আবু সাইদ চৌধুরী সাধারণ সম্পাদক নেত্রকোনা জেলা, গ্রাম ডাক্তার আশরাফ সিদ্দিকী সাধারণ সম্পাদক টাংগাইল জেলা, গ্রাম ডাক্তার আবদুল আলিম সাংগঠনিক সম্পাদক টাংগাইল জেলা, গ্রাম ডাক্তার মোঃ তালেব উল্লাহ সাধারণ সম্পাদক বরগুনা জেলা, গ্রাম ডাক্তার দুলাল চন্দ্র মজুমদার সভাপতি চাঁদপুর জেলা, গ্রাম ডাক্তার আজগর আলী পাটওয়ারী সাধারণ সম্পাদক চাঁদপুর জেলা, গ্রাম ডাক্তার মনিরুল ইসলাম মুকুল, সভাপতি সিরাজগঞ্জ জেলা, গ্রাম ডাক্তার এমএ কাইয়ুম চুন্নু উপদেষ্টা, গ্রাম ডাক্তার জিয়াউল হক জোবায়ের নির্বাহী সদস্য বরগুনা জেলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি।
সভায় গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত সকলের মতামত নিয়ে তা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আর যে সকল জেলার নেতৃবৃন্দ উপস্থিত হতে পারেননি, সভায় সকলে মিলে যে নীতিগত সিদ্ধান্ত নিবে তা বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন। ইনশাআল্লাহ জুলাই ২০২৫ ইং তারিখ থেকে তা কার্যকর করা হবে বলে সকলে একমত প্রকাশ করেন। অবশেষে সভার সভাপতি সভায় উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। দেশের সকল গ্রাম ডাক্তার ভাই ও বোনদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনের কার্যক্রম ও মানুষের পাশে থেকে সেবা দেওয়ার জন্য আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park