1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বর্ষা এলেই ডুবে যায় কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন স্থাপনা ও প্রধান সরক। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বর্ষা এলেই ডুবে যায় কুড়িগ্রাম পৌর শহরের বিভিন্ন স্থাপনা ও প্রধান সরক।

মোঃরুহুল আমিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ রুহুল আমিন, উপজেলা প্রতিনিধি,সদর, কুড়িগ্রাম। 

সামান্য বৃষ্টিতে যদি একটি শহরের হৃদয় ডুবে যায়, তবে সেই শহরের পরিকল্পনায় যে ফাঁক রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। কুড়িগ্রাম শহর এ যেন এক নির্মম বাস্তবতার নাম, আকাশে বৃষ্টি আসলেই পানি ও কাদা  মাটিতে থেমে যায় জনজীবন। সরকারি ভবন প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের মূল সড়ক—সবই একাকার হয়ে যায় বৃষ্টির পানিতে।

মঙ্গলবার (২০ মে) ছবিগুলো বলছে, ‘জেলা প্রশাসকের কার্যালয়’, ‘টিসিবি অফিস’ কিংবা শহরের প্রাণকেন্দ্র ঘোষপাড়া থেকে হাসপাতাল রোড এবং হিঙ্গনরায় হাটির পাড়ের প্রত্যেকটি গলি সহ পৌর এলাকার কোথাও স্বাভাবিক ভাবে চলাচলের উপায় নেই। স্কুলগামী শিশুরা সাইকেল নিয়ে পায়ে হেটে সাইকেল ঠেলে নিয়ে যাচ্ছে, মানুষ হাঁটু সমান পানিতে হেঁটে যাচ্ছে অফিসে, কেউ কেউ আবার মোটরসাইকেল নিয়ে দুর্ভোগ ঠেলে পেরোচ্ছে সেই জলমগ্ন পথ।

এই চিত্র নতুন নয়—প্রতি বর্ষায় শুধু নয় একটু বৃষ্টি হলে  কুড়িগ্রাম যেন স্মরণ করিয়ে দেয় নগর পরিকল্পনার ব্যর্থতা, ড্রেনেজ ব্যবস্থার   দৈন্যতা এবং নাগরিক অধিকার হরণের করুণ বাস্তবতা।

প্রশাসনের চোখ বন্ধ থাকলেও বৃষ্টির ফোঁটা যেন বারবার আঙুল তোলে সেই ব্যর্থতার দিকে। উন্নয়নের প্রচার যতই হোক না কেন, একটি শহর যদি বর্ষায় থেমে যায়, তবে সেই উন্নয়ন কাগজে লেখা সংখ্যার বেশি কিছু নয়।

প্রশ্ন জাগে—এই পানিবন্দি শহর কি কেবল প্রকৃতির খামখেয়াল নাকি দীর্ঘদিনের গাফিলতি, অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা অযোগ্য ব্যক্তিদের দিয়ে পরিচালনা করার ফল?

কুড়িগ্রামের মানুষ আর সহ্য করতে চায় না। তারা চায় কার্যকর ড্রেনেজ, পরিকল্পিত নগরায়ন ও জনবান্ধব ব্যবস্থা। এক টুকরো বৃষ্টি যেন আর তাদের জীবনের গতি থামিয়ে না দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park