1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে'র জামাত অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরে’র জামাত অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২২৮ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ

বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী বড়িয়া-নন্দপাড়া ঈদগাহে হাজারো মুসুল্লিদের উপস্থিতে উৎসব মুখর পরিবেশে আজ সোমবার সকাল নয় টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ মাসব্যাপী সিয়াম-সাধনার পরে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এ বছরও বড়িয়া নন্দপাড়া ঈদগাহে মুসুল্লিদের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ঈদের নামাজে ইমামতি করেন বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মাওলানা রুহুল আমিন খান।

নামাজ শেষে মুসল্লীদের উদ্দেশ্য এলাকার সার্বিক পরিস্থিতি,মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের অবকাঠামো উন্নয়ন নিয়ে সৌজন্যে মূলক বক্তব্য রাখেন অ্যাডভোকেট মজিবুর রহমান মোল্লা।

ঈদের জামাতে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বি এনপির সাবেক সভাপতি মুহাম্মদ মতিউর রহমান মোল্লা,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মোল্লা সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ,আলেম ওলামা,চাকুরিজীবী,সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ।

নামাজের পর মোনাজাতে দেশের শান্তি,
সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা ও ফিলিস্তিনে মজলুম মুসলমানদের জন্য দো’আ করা হয়।

প্রতি বছরের ন্যায় ঈদগাহে আগত মুসুল্লিদের জন্য রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রুস্তম আলী মোল্লা’র পরিবারে’র পক্ষ থেকে ডাল-ভাতের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park