
বগুড়া সংবাদদাতা
বগুড়া জেলার ধুনট উপজেলায় গতকাল সোমবার সকাল নয়টা থেকে ধুনট উপজেলা মডেল মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সদস্য এবং সাথীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া জেলার (শেরপুর ও ধুনট) আসনে জাতীয় সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী এবং শেরপুর উপজেলা থানা আমীর জনাব মো আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান
এবং আরও উপস্থিত ছিলেন ধুনট উপজেলা থানা আমীর জনাব মো আমিনুল ইসলাম
আরও উপস্থিত ছিলেন সাবেক শিবির সাথি এবং সাবেক দায়িত্বশীল। উপস্থিত ছিলেন জনাব মো রাসেল রাসেল এবং জনাব মো আব্দুল আলীম।
এছাড়াও শেরপুর ও ধুনটের সকল দায়িত্বশীল উপস্থিত ছিলেন।