1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
প্রয়াত সদস্য ভুট্টুর স্মরণে দোয়া ও খাদ্য বিতরণ, ভিক্টর স্পোর্টিং ক্লাবের মানবিক আয়োজনে এলাকাবাসীর প্রশংসা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

প্রয়াত সদস্য ভুট্টুর স্মরণে দোয়া ও খাদ্য বিতরণ, ভিক্টর স্পোর্টিং ক্লাবের মানবিক আয়োজনে এলাকাবাসীর প্রশংসা

বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

বিরামপুর,(দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঐতিহ্যবাহী আনসার মাঠকে কেন্দ্র করে গঠিত ভিক্টর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবক মহিউদ্দিন সরকার ভুট্টুর অকাল মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে বিশেষ দোয়া ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
মরহুম মহিউদ্দিন সরকার ভুট্টু গত ২৩ জুলাই ২০২৫ ইং তারিখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার স্মরণে আজ ১ আগস্ট ২০২৫ ইং, শুক্রবার, ভিক্টর স্পোর্টিং ক্লাবের সদস্যদের উদ্যোগে বিরামপুর ঘাটপাড় ব্রিজ সংলগ্ন দারুল উলুম ক্বওমী হাফেজিয়া মাদ্রাসার ১৮ জন এতিম শিক্ষার্থীকে দুপুরের খাবার খাওয়ানো হয়। পাশাপাশি ইসলামপাড়া জামে মসজিদে জুমার নামাজের পর প্রায় ৫০০ মুসল্লির মাঝে খাবার বিতরণ করা হয়।
ক্লাবের সদস্যরা জানান, মহিউদ্দিন সরকার ভুট্টু ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের অন্যতম। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবের আজকের অবস্থানে পৌঁছাতে তিনি সব সদস্যকে একত্র করে রাখার ক্ষেত্রে ছিলেন মূল চালিকাশক্তি। ক্রিকেটে আগ্রহ থাকলেও ফুটবল খেলায় তিনি বেশি অনুরক্ত ছিলেন।
এই আয়োজনে শুধু ভুট্টু ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করা হয়নি, বরং ক্লাবের অতীতে যেসব সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের সবার জন্য দোয়া করা হয়।
ভিক্টর স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলা নিয়েই ব্যস্ত নয়, বরং সমাজের বিভিন্ন সংকট ও গুরুত্বপূর্ণ সময়ে মানবিক সহায়তার জন্য এলাকায় পরিচিত। প্রতি রমজানে অসহায়-দুস্থদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা, এবং সমাজ সচেতনতামূলক কাজসহ নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ক্লাবটি।
এমন একটি ক্লাব সমাজে থাকায় এলাকাবাসী ক্লাবটির কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park