1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিরোজপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদাৎ বার্ষিকী পালন। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পিরোজপুরে বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর শাহাদাৎ বার্ষিকী পালন।

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৮২ বার পঠিত

মোঃ মেহেদী হাসান, পিরোজপুর প্রতিনিধি

বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের শহীদ মিনার চত্বর থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে কেন্দ্রীয় জামে মসজিদ, পুরাতন পৌরসভা সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র‌্যালি জুড়ে শহীদ জিয়ার স্মরণে বিভিন্ন স্লোগানে মুখর ছিল পিরোজপুর শহর।

পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আখতারুজ্জামান শেখ রাহাত, জেলা জজ কোর্টের পিপি এডভোকেট আবুল কালাম আকন, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সদস্য সচিব সরোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান চাঁন, যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের মধ্যেও বিএনপি শহীদ জিয়ার আদর্শে অবিচল থেকেছে। আজকের কর্মসূচি সেই সংগ্রামেরই প্রতিফলন।

বক্তারা দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এবং বিএনপিকে দেশের সাধারণ মানুষের সেবা করার সুযোগ দেওয়ার দাবি জানান।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park