
ওবায়দুল ইসলাম বাবু :
অদ্য জিয়া পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর এর উদ্দোগে দলীয় কার্যালয়, ঢাকা মোড়, নতুন বাজার, পার্বতীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, দিনাজপুর, সভাপতি অধ্যাপক ফয়েজুর রহমান, জিয়া পরিষদ, পার্বতীপুর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, জিয়া পরিষদ পার্বতীপুর, এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত অধ্যক্ষ, শিক্ষক বৃন্দ, কার্যকরী পরিষদের সদস্য সহ অন্যান্যরা।
স্বাগত বক্তব্যে সভাপতি অধ্যাপক ফয়েজুর রহমান জিয়া পরিষদের পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য সংক্ষিপ্ত আকারে সকলের মাঝে তুলে ধরেন।
জিয়া পরিষদ, দিনাজপুর এর সাধারণ সম্পাদক সকল কে শুভেচ্ছা জানিয়ে জিয়া পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য সফল করার জন্য কাজ করতে সকল কে বলেন। বক্তাগন বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক, জিয়া পরিষদ, পার্বতীপুর বলেন যে, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টায় জিয়া পরিষদ সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে অধ্যাপক ফয়েজুর রহমান, সভাপতি, জিয়া পরিষদ, পার্বতীপুর জিয়া পরিষদ কে আরো প্রানবন্ত করতে সকলের সহযোগিতা চান এবং সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।