1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিল্লাদুন্নবী উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ। সপ্তমবারের মতো সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির নির্বাচিত শাহিনুর আলম রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর

পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিল্লাদুন্নবী উদযাপন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে

সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যতিক্রমি আয়োজনে আনন্দ ও উদ্দীপনার সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করল পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজ। ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোমবার ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের পাড়ারগাঁও আইডিয়াল হাইস্কুল এন্ড কলেজে ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক কামাল হোসেনের সঞ্চালনায় উক্ত দিবসের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক আতিকুর রহমান।

শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক কামাল হোসেন বলেন, মুসলিম উম্মাহর শ্রেষ্ঠ নবী ও রাসুল হযরত মুহাম্মাদ (সা.) উনার জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। সকল জগতের জন্য রহমত স্বরূপ শ্রেষ্ঠ নবীর আগমনের এই দিনটি অশেষ পুণ্যময় ও সকল ঈদের শ্রেষ্ঠ ঈদের দিন হিসেবে বিবেচনা করে থাকেন মুসলিমরা।আমাদের প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই প্রথম শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পেরে আল্লাহতায়ালার নিকট শুকরিয়া আদায় করছি। এভাবেই প্রতি বছর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হোক।

এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park