1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি সীমান্তে নেশার ইঞ্জেকশন উদ্ধার, গ্রেপ্তার- ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

পাঁচবিবি সীমান্তে নেশার ইঞ্জেকশন উদ্ধার, গ্রেপ্তার- ২

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৭৮ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তবর্তী রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস নেশা জাতীয় বুপ্রেনরফিন ইঞ্জেকশন সহ মাদক কারবারী-২’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। গ্রেফতারকৃতরা হলেন, নওগাঁ জেলার‌ আত্রাই উপজেলার সাহেবগঞ্জ গ্রামের মৃত রফিক প্রামানিকের ছেলে সুরজ প্রামাণিক (২৮) ও জাহাঙ্গীর মন্ডলের ছেলে হিরু মন্ডল (২৮)। শনিবার দুপুরে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা হিলি-পাঁচবিবি পাকারাস্তার পশ্চিম রামচন্দ্রপুর ইটভাটা এলাকা হতে অবৈধ মাদকগুলো সহ তাদেরকে উদ্ধার করেছে।
জয়পুরহাট র‌্যাব প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সুরুজ ও হিরু চিহ্নিত মাদক কারবারী। তারা প্রায় সীমান্ত থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে জয়পুরহাট ও নওগাঁর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রিয় করে আসত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাদের নিকট থেকে নেশার ইঞ্জেকশন গুলো উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ ধারার মামলায় পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park