1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে অন্যতম গণমাধ্যম সংগঠন পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২১ নভেম্বর২৫) বিকেল ৩টায় নিজ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহ–সভাপতি বদরুদ্দোজা সবুজ। সভায় ক্লাবের সার্বিক কার্যক্রম, শৃঙ্খলা, পেশাগত দায়িত্ব পালন, সাংবাদিকতার মানন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক ফারহান হোসেন, সদস্য আব্দুল মাবুদ।
এছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন—
শফিকুল আলম চৌধুরী বিপ্লব, বাবুল হোসেন এবং মিজানুর রহমান মিজান।

সভায় নতুন সদস্য হিসেবে যোগ দেন—
মাসুম রেজা, আবু হানিফ, আব্দুল হাই সিদ্দিক, ও শহিদুল ইসলাম।
নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং ভবিষ্যতে ক্লাবের উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রমে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
পরিশেষে বক্তারা বলেন, পাঁচবিবি মডেল প্রেস ক্লাবের সুনাম, মর্যাদা ও ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তারা পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানানা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park