1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধি

পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এই মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার বিকালে নওদা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান মহুড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও দলকে শক্তিশালী করার লক্ষ্যে আলোচনা করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সা: সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম মেম্বার, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাবেক ভিপি ছাত্রনেতা মোঃ সাইফুল ইসলাম পিন্টু, থানা কৃষক দলের আহ্বায়ক রাহিদ হোসেন, থানা ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সঞ্চালনা করেন,থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জনাবুর রহমান জনি এবং বালিঘাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাবেক পল্লী বিদ্যুৎ পরিচালক মোঃ রেজাউল করিম মাস্টার।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park