1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির কড়িয়াতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পাঁচবিবির কড়িয়াতে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজারের ইক্ষু ক্রয় কেন্দ্রে ১০ নভেম্বর সোমবার বাদ মাগরিব ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে সহকারী অধ্যাপক, আক্কেলপুর ডিগ্রি কলেজ ও সাবেক পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য এবং জয়পুরহাট এক আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: সুজাউল করিম, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর আমীর আবুল বাশার, আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব, ধরন্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর সাজেদুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন নুরুন্নবী, সানোয়ার, আ: মান্নান, মাহবুব ও খুরশিদ।

অনুষ্ঠানটিতে আমন্ত্রিত শিল্পী গোষ্ঠী ছিলেন সাইমুম শিল্পী গোষ্ঠী ঢাকা ও উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ জয়পুরহাট।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নেতা নির্বাচনে ভালো মানুষকে বেছে নিতে হবে নয়তো পরকালে এর হিসাব দিতে হবে। খারাপ লোককে নেতা নির্বাচন করলে পরকালে এর পাপের ফল ভোগ করতে হবে। ভালো মানুষকে নেতা নির্বাচিত করলে এর ভালো কাজের বিনিময়ে পরকালে সওয়াব পাওয়া যাবে। তাই সমাজের নেতা নির্বাচনে ভালো মানুষকে বেছে নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park