1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ৩টি কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে ৩টি কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ আল আমিন  জয়পুরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

মোঃ আল আমিন 
জয়পুরহাট প্রতিনিধি।

জয়পুরহাটের পাঁচবিবিতে বিএসটিআই সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অভিযোগে তিনটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (বুধবার) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও নওগাঁ বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সমন্বয়ে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়।

কোন কোন কারখানায় জরিমানা ১. গনেশপুর গ্রামের আনোয়ার হোসেনের লাচ্ছা সেমাই কারখানায় বিএসটিআই অনুমোদন (সিএম সনদ) না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 2. মালঞ্চা গ্রামের শাহাদাত হোসেনের লাচ্ছা সেমাই কারখানায় একই অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

3. রাখী সুইটমিট কারখানায় সিএম সনদ ছাড়াই ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদনের কারণে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বেলায়েত হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নওগাঁ কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন।

বিএসটিআই কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park