ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে নানার বাড়ি থেকে আনুষ্ঠানিক ভাবে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন জয়পুরহাট-১আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান।
এসময় সাধারণ মানুষ তার মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। বেগম খালেদা জিয়ার সালাম নিন ধানের শীষ মার্কায় ভোট দিন। নেতাকর্মিদের এমন স্লেগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে হরেন্দা এলাকা।
এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম ও আবু তাহের, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, পাঁচবিবি পৌর বিএনপির সাবেক যুগ্ন্ সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবিব, থানা ছাত্র দলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব নাহিদ হোসেন, যুব নেতা নয়ন প্রধান, , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুর রহমান রাব্বি, উপজেলা কৃষক দলের আহবায়ক রাহিদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির, যুগ্না আহবায়ক মঞ্জুর রাকিব, সদস্য সচিব মামুন দেওয়ান, কুসুম্বা ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি সদস্য শফিকুল আলম বাবু, পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি,মহীপুর সরকারী কলেজ শাখা ছাত্র দলের সভাপতি ইমানুর,সাধারণ সম্পাদক সাকিব হোসেন।
জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান বলেন, গ্রামের গাঁ ফাটা পা ফাটা মানুষেরা আমার জন্য রোজা রেখেছিলেন, নফল এবাদত করে আল্লাহর কাছে দোয়া করেছেন। আমাকে কোন সময় এমপি সাহেব বলে ডাকবেন না। আমাকে আপনারা মাসুদ রানা বা রানা প্রধান বলে ডাকবেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে জয়পুরহাট-১আসনে একজন কর্মী হিসাবে পাঠিয়েছেন। আপনাদের ছেলে-মেয়েদের চাকুরি জন্য কোন টাকা পয়সা দিতে হবে না। যোগ্যতা অনুযায়ী চাকুরি বা সুপারিশ করা হবে। ধানের শীষ মার্কা আপনাদের। তাই আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের ভোট প্রাথনা করিবেন। আপনারা বিনই হবেন, কোন অহংকারী হবে না।