1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে হত্যা মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পাঁচবিবিতে হত্যা মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার।

মোঃ আল আমিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭৬ বার পঠিত

মোঃ আল আমিন 

জয়পুরহাট প্রতিনিধি 

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় হত্যা মামলার পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে বগুড়া জেলার শাহজাহানপুর থানাধীন বেতগাড়ী বাইপাস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের জয়হার গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. আয়নাল ইসলাম, মো. আল আমিন এবং শহিদুল ইসলামের স্ত্রী মোছা. জহুরা বেগম।

ঘটনার পেছনের কারণ

পুলিশ সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে মামলার বাদী আয়শা ছিদ্দিকার বাবা সাইদুল ইসলামের জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। ঘটনার দিন, গত ২৯ জানুয়ারি বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে আসামিরা সাইদুল ইসলামের বসতবাড়িতে প্রবেশ করে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র, লাঠি-সোটা নিয়ে সাইদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরদিন, ৩০ জানুয়ারি নিহতের মেয়ে আয়শা ছিদ্দিকা পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশের বক্তব্য

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, “মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিলেন। দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে।”

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, “গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park