1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সাংবাদিক সাইদার ইসলামের উপর হামলার প্রতিবাদে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

পাঁচবিবিতে সাংবাদিক সাইদার ইসলামের উপর হামলার প্রতিবাদে সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

ইদ্রিস আলী

পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেট ও পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলামের উপর হামলার প্রধান আসামী শফিকুল মেম্বারসহ জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পাঁচবিবি পৌর প্রেসক্লাবের আয়োজনে পৌর শহরের পাঁচ মাথায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি প্রভাষক আহসান হাবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সন্ত্রাসী হামলায় আহত পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলাম, আকতার হোসেন বকুল,মহনা টেলিভিশন পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বদরোদ্দোজা সবুজ, সহ-সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, পৌর প্রেসক্লাবের সদস্য ও প্রধান শিক্ষক এনামুল হক, শিক্ষক মতিউর রহমান, সাকিব হোসেন, ও মামুনুর রশিদ বাবু প্রমুখ। মানববন্ধনে অংশ নেন পৌর প্রেসক্লাব, পাঁচবিবি প্রেসক্লাব ও মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মূল আসামী শফিকুল মেম্বারকে এখনো গ্রেফতার করতে পারেনি পাঁচবিবি থানা পুলিশ। আসামীরা নানা ভাবে হুমকি -ধামকি দেওয়ায় বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অবিলম্বে শফিকুল মেম্বারকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park