1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বৃষ্টির পানিতে আগাম আলু চাষে ব্যাপক ক্ষতি - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা

পাঁচবিবিতে বৃষ্টির পানিতে আগাম আলু চাষে ব্যাপক ক্ষতি

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সর্বত্র কয়দিনের বৃষ্টিতে আগাম আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। গত কয়েক দিন ধরে অসময়ের বৃষ্টি
হওয়ার কারণে আলু চাষের জমিগুলো পানিতে ডুবে যায়। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, কৃষকেরা আগাম আলু চাষ করে কিছু লাভের আশায় কিন্তু বৃষ্টির পানিতে আলুর জমি ডুবে যাওয়ায় তারা এখন অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। কুসুম্বা ইউনিয়নের একজন কৃষক বলেন গত বছর আলু চাষের যে ভরাডুবি হয়েছে সেই কারণে আগাম আলু চাষ করেছি সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু বৃষ্টির পানির জন্য এখানেও ক্ষতিগ্রস্ত হলাম। কৃষকের আরো বলেন এবার কোল্ড স্টোরে আলু মজুত রাখার পরেও ন্যায্য মূল্য না পাওয়ায় সেখানেও ক্ষতিগ্রস্ত হয়েছি।
এখন পানির মধ্যে থেকে আলুর বীজ গুলো তুলিয়ে বাসায় নিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে আবহাওয়া ভালো হলে পরবর্তীতে এই বীজগুলো রোপন করা যাবে।কিন্তু এতে আমাদের শ্রমিক খরচ বেশি হবে,তবে এছাড়া কোন উপায় নেই।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন জানান, যে সব আলুর জমিতে বৃষ্টির পানি জমেছে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করলে ক্ষতির পরিমাণ কম হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park