1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে বৃষ্টির পানিতে আমন ধানের ব্যাপক ক্ষতি - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে বৃষ্টির পানিতে আমন ধানের ব্যাপক ক্ষতি

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সর্বত্র কয়দিনের বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার-শনিবারে অসময়ের বৃষ্টি সেইসঙ্গে হালকা বাতাসে কৃষকের আমন ধানের গাছগুলো মাটিতে নুয়ে পড়েছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। অপরদিকে আগাম শীতকালীন শাক-সবজি ও রবিশস্যরও ক্ষতি হয়েছে। পাকা ধান কেটে ঘরে তোলার আগে এমন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা দিশেহারা হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, আধা-পাকা এবং পাকা ধানগাছ মাটিতে শুয়ে পড়েছে। অধিক নিচু জমিতে বৃষ্টির পানি জমেছে এবং সেই পানির মধ্যে পাকা ধানের শীষগুলো ডুবে আছে। অপরদিকে বৃষ্টির পানিতে ইটভাটার ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে।
উপজেলার নওদা আমতলী গ্রামের কৃষক তেসের আলী ও আলম মন্ডল বলেন, ধান কাটার ঠিক আগে বৃষ্টির পানিতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। পানির মধ্যে থেকে ধান কাটতে শ্রমিক খরচ বেশি লাগবে। উপজেলার রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, কয়দিনের বৃষ্টি ও বাতাসে মাঠের নিচু এবং রাস্তার পাশের জমিতে পানি জমে ধানের বেশি ক্ষতি হয়েছে। এছাড়া শীতকালীন সবজির বেশ ক্ষতি হয়েছে।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, জমিতে নুয়ে পড়া ধানের গাছগুলো গোছা করে বেঁধে দিতে হবে এতে ক্ষতি কিছুটা কমবে। তিনি আরো জানান, যেসব জমিতে বৃষ্টির পানি জমেছে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করলে ক্ষতির পরিমাণ কম হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park