1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

‎পাঁচবিবিতে বীর মুক্তিযোদ্ধা সামছুল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস মহল্লার বাসিন্দা মৃত আব্দুল বারিক খন্দকারের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল আলম খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
‎বার্ধক্য জনিত কারণে আজ রবিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় জয়পুরহাট জেলা সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর খবর শুনে বিকেলে বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধার সম্মানে জেলা পুলিশের পক্ষ হতে এস আই (সঃ) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বিহগলের করুন সুরে রাষ্ট্রীয় সালাম ও এক মিনিট নীরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ইমায়েদুল ইসলাম জাহিদী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীর মুক্তিযোদ্ধা এটিএম মোজাম্মেল আজিজ দুলালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎পরে বাদ আছর বায়তুন নূর জামে মসজিদে জানাজা নামাজ শেষে পৌর সরকারি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
‎
‎
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park