
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
পাঁচবিবিতে
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় পাঁচবিবি মাতাইশ মঞ্জিল দারুল উলুম মাদ্রাসা ও আবাসিক লিল্লাহ বোডিং এ এতিমখানার কোমলমতি বাচ্চাদের নিয়ে আজ সকাল ১১টায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়
জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান এর উদ্যোগ এ আয়োজন করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ। উপজেলা কৃষক দলের আহবায়ক রাহিদ ইসলাম, সদস্য সচিব মামুন দেওয়ান , রেজাউল করিম মাস্টার, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম ,আটাপুর ইউ পি চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, ধরঙ্জী ইউ পি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, রকি, যুবদল নেতা নয়ন সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।