
ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভারধীন তিনমাথা হতে সোনানরী ব্যাংক মোড় পর্যন্ত রাস্তার দুধারে অবৈধ ভাবে দখল করা ফুটপাত রাস্তা মুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ আজ ১৯জুন বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করেন
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অহিদুল ইসলাম, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম , পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিষিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম, সহ সভাপতি আহসান হাবিব এসপি, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, সহ সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নজিবুল্লাহ প্রমুখ।
অভিযান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, বাজার পরিদর্শনের সময় যে সব ব্যবসায়ীরা ফুটপাত রাস্তা দখল নিয়ে ব্যবসা করে তাদের ব্যবসা উচ্ছেদ করে দেওয়া হয় এবং পরবর্তীতে ফুটপাত রাস্তার উপরে যেন কেউ ব্যবসার না করে এবং সাধারণ মানুষ যাতে সহজে ফুটপাত রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে সে নির্দেশনা ও দেন তিনি, ব্যবসায়ীদের অবৈধভাবে ফুটপাত দখল মুক্ত করার জন্য ইতিপূর্বে মাইকিং করা হয়েছে। আজকে অভিযান চালানো হলো এবং যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদের নিষেধ করা হয়েছে। যদি কেউ এ নির্দশনা না মানেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।