1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পূর্ব শত্রুতায় বিজিবি সদস্যকে মারধর - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে পূর্ব শত্রুতায় বিজিবি সদস্যকে মারধর

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বাগজানায় জমিজমার বিরোধে পূর্ব শত্রুতায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিজিবি সদস্য হলেন, উপজেলার বাগজানা গ্রামের মৃত আঃ হালিম মুন্সির ছেলে অহিদুজ্জামান লুটু (৪৮)। আহতবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রতিকারের আশায় তিনি থানায় লিখিত অভিযোগের পাশাপাশি সংবাদ সম্মেলণ করেন।
থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলণে লুটু বলেন, চাকরী শেষে আমি রেন্ট-কারের ব্যবসা করে আসছি। পহেলা মে দিবাগত রাত আড়াই টার সময় রংপুর থেকে ভাড়া শেষে বাগজানা গ্যারেজে গাড়ি রাখার এসময় একই এলাকার মৃত সাহার আলীর ছেলে কালু মিয়া (২৫), বুলু মিয়া (৩০), আফজাল হোসেন (৬০) এবং মৃত আমজাদ আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এসে আমার পথ রোধ করে। এসময় সাখাওয়াতের হুকুমে অন্যরা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং আমাকে গাড়ি থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে বাঁশ ও কাঠের বাটাম দিয়ে বেদম মারধর করে। তাদের আঘাতে আমি মাটিতে লুটিয়ে পড়লে হকিস্টিক দ্বারা আমার মাথায় আঘাত করার চেষ্টা করলে তা প্রতিহত করতে গেলে হাতে গুরুত্বর আঘাত পাই। এবার বেঁচে গেলেও সুযোগ পেলে তোকে মেরে লাশ গুম করারও হুমকী। আমাকে ভয়ভীতি প্রদান সহ আমার গাড়ি ও মোবাইল ভাংচুর করে তারা। ন্যায় বিচারের আশায় আমি থানায় অভিযোগ সহ সংবাদ সম্মেলণ করলাম বলেন বিজিবি সদস্য লুটু। অভিযোগের বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমি মাদ্রাসার চাকুরী করি। অত রাতে তাদের মধ্যে যে বাকবিতান্ড হয়েছে আমি সকালে জানতে পারি। তাদের অভিযোগ সর্ম্পূন মিথ্যা ও বানোয়াট।
পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park