1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে জামায়াতের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পাঁচবিবিতে জামায়াতের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১২৫ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

পাঁচবিবিতে বড়মানিক মাদ্রাসাতে শুক্রবার (২০ জুন) বিকাল ৪টায় আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়।আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো: আহসান হাবিব সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত জয়পুরহাট ১ আসনের এমপি পদপ্রার্থী ডা: ফজলুর রহমান সাঈদ। তিনি বলেন জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশ থেকে দুর্নীতি ও অন্যায় দূর হবে। একমাত্র জামায়াতে ইসলামীর এমপি মন্ত্রীরা কোন দুর্নীতির সাথে যুক্ত ছিল না। তাই ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। কর্মীদের উদ্দেশ্য বলেন জনগণের পাশে গিয়ে তাদের সুখ-দুঃখের খোঁজ খবর নিতে এবং পাশাপাশি কোন সমস্যার সম্মুখীন হলে তাদের সহযোগিতা করেন ও আমাকে জানান আমি সকলের পাশে থাকব ইনশাআল্লাহ তিনি কর্মীদের সাথে কুশল বিনিময় শেষে এমন কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা: মো:সুজাউল করিম, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: মুক্তার হোসেন, পাঁচবিবি পৌর আমীর মো: আবুল বাশার, আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল মো: ফারজুল ইসলাম, আয়মারসুলপুর ইউনিয়ন পেশাজীবীর সভাপতি মো: নুহু নাজিউল, আয়মারসুলপুর ইউনিয়ন যুববিভাগের সভাপতি মো: সোহাগ৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো: আহমেদ আলী ও কোরআন তেলাওয়াত করেন মো: আব্দুল আলীম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park