1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২৯৫ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আয়মা পাড়ায় কৃষি মাঠ দিবস প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার আয়মা গ্রামের কৃষক মোঃ মোশারফ হোসেনের বাড়ির উঠানে জাকস ফাউন্ডেশনের আয়োজনে কোকোডাস্টের চারা উৎপাদন বিষয়ক প্রদর্শনীর মাঠ দিবস হয়। পিকেএসএফের আর্থিক সহায়তা প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ জহির রায়হান। এসময় উপস্থিত ছিলেন জাকস ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন শাহিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নুরে-আলম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ রাফসান জানী ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান সহ এলাকার শতাধিক নারী-পুরুষ চাষী উপস্থিত ছিলেন। এসময় কৃষক মোশারফ বলেন, আগে আমি জমিতে বিভিন্ন রকমের ফলের ও সবজির চারা উৎপাদন করতাম। জাকসের কৃষি কর্মকর্তা শাহিন ভাইয়ের পরামর্শে কোকোডাস্টের চারা উৎপাদন শুরু করি। এবছরই আমি ৭’লক্ষর বেশি টাকার চারা বিক্রয় করেছি এখনো বীজতলায় অনেক চারা আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park