1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
আজ (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পাঁচবিবির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুল আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহবাক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, পাঁচবিবি ফায়ার ষ্টেশনের ইনচার্জ ফরিদ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী প্রমুখ।
এর আগে পাঁচবিবি নছির মন্ডল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে একটি র‍্যালী প্রদিক্ষণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গঁনে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের উদ্যোগে অগ্নি নির্বাপক কার্যক্রমের বিভিন্ন মহরা প্রর্দশন করে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park