
তাসলিমা রত্না ময়মনসিংহ
ভূমি কর্মকর্তা হুমায়ুনের বিরুদ্ধে নামজারিতে ঘুষ গ্রহণ অনিয়ম দূর্নীতি ও অসাধ আচরণে অভিযোগ
সংবিধান অনুযায়ী রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন, ধারণ ও হস্তান্তরের অধিকার থাকলেও ভূমি সেবায় প্রতি ধাপেই অনিয়ম-দুর্নীতির শিকার হচ্ছেন পরানগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষ। ভূমি সংক্রান্ত সেবা কার্যক্রমে ঘুষ লেনদেন, উপ-সহকারী কর্মকর্তা হুমায়ুন কবিরের সঙ্গে যোগসাজশে সম্পত্তি আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব, ভোগদখলসহ এ খাতে চলছে লাগামহীন দুর্নীতি সরাসরি জড়িত নায়েব হুমায়ুন কবির লিটন।
গত (০১ জানুয়ারি) ২০২৫ তারিখে আঃ কাদির নামে ভূমি উন্নয়ন কর পরিষদের জন্য অনলাইনে আবেদন করেন, কিন্তু অনুমোদন এর জন্য সদর উপজেলা পরানগঞ্জ ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (নায়েব) হুমায়ুন কবির লিটন ৫ হাজার টাকা দাবি করে, পরবর্তীতে টাকা না দিলে আবেদনকৃত খাজনার নিবন্ধন বাতিল করে। পরে আবার ৮ জানুয়ারীতে নতুন করে খাজনার আবেদন করি কিন্তু তার চাহিদা অনুযায়ী ৫ হাজার টাকা না দেওয়ায় আবার বাতিল করেন আবেদন। পরবর্তীতে এসিল্যান্ডকে বিষয়টি জানালে তিনি বলেছেন আপনি আবার আবেদন করেন আমি বলে দিচ্ছি তার পর (১৭ ফেব্রুয়ারিতে) অনুমোদন পান তিনি।
ভুক্তভোগী-২ হেলাল উদ্দিন এর নামজারি করার জন্যে অনলাইনে আবেদন করেন তিনি, আবেদন হওয়ার পর এসিল্যান্ডের আইডি থেকে নায়েব এর আইডিতে আসে যাহার আবেদন নং ৪১৬৮২২৯ পরে নায়েব কে সমস্ত দলিল বিআরএস দেওয়া হয়, সব কাগজ পত্র ঠিক আছে বলে, প্রস্তাব গৃহীত করার জন্যে ৫ হাজার টাকা দাবি করেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা হুমায়ুন কবির, পরে টাকা না দিলে উক্ত নামজারী আবেদনটি বাতিল করে দেন। পরবর্তীতে নতুন করে আবার আবেদন করে ওই নামজারির জন্য নায়েবকে হাতে পায়ে ধরে পরবর্তীতে ৫ হাজার টাকা দেওয়ার পর ৪১৭৯৩১৪ নং নামজারিটির প্রস্তাব গৃহীত করেন তিনি।
ভুক্তভোগী-৩ পরানগঞ্জ ইউনিয়ন বাঘাডোবা গ্রামের মো: আব্দুল হক তার নামজারির জন্য নায়েব হুমায়ুন কবির ৮ হাজার টাকা নেন তিনি। ভুক্তভোগী-৪ মাজেদা খাতুন এর নামজারির জন্য ৬ হাজার টাকা নেন তিনি। ভুক্তভোগী-৫ জরিনা হ্যারিস এর নামজারিতে ১০ হাজার টাকা দাবি করেন নায়েব পরে টাকা না দিলে নামজারিটি বাতিল করেদেন যাহার আবেদন নং ৪১২৯৬৬০৮। ভুক্তভোগী-৬ হিরণপলাশিয়া গ্রামের প্রবাসী এক রেমিট্যান্স যুদ্ধা মোঃ মোক্তার হোসেন এর নামজারিতে ১২ হাজার টাকা ঘুষ নিয়েছেন তিনি। ভূমি সেবার প্রতিটি পর্যায়ে সেবাগ্রহী
ভূমি কর্মকর্তা হুমায়ুন বলেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি অমিত রায়ের একজন ভালো বন্ধু বটে, আমার সম্পর্কে ওখান থেকে জিজ্ঞেস করে নেবেন আমি কে?