1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পটিয়ায় বৈষম্যবিরুোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ  - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পটিয়ায় বৈষম্যবিরুোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ 

এম,মছিবুর রহমান বাবুল,  বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১১১ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

তারিখ:০২/০৭/২০২৫.
চট্টগ্রাম পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশের সংঘর্ষে অনেকে আহত।
গতকাল(০১ জুন)বুধবার রাত আনুমানিক ৯টার দিকে এই সংঘর্ষ হয়।
এতে পুলিশের চার সদস্য সহ আন্দোলনকারী পক্ষের অন্তত ছয় জন আহত হয়েছে। 
জানা গেছে রাত নয়টার দিকে পটিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা কর্মীরা।
তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় তাহাকে আটক করতে পারে নাই পুলিশ।
আন্দোলনকারী নেতা কর্মীরা আটককৃত ছাত্রলীগ নেতাকে  গ্রেফতার করতে থানাকে চাপ সৃষ্টি করলে,থানার দায়িত্বরত অফিসার বিনাকারণে গ্রেফতার করা যাবে না বললে, আন্দোলনকারীদের সাথে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। 
এবিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক রিদওয়ান সিদ্দিকী বলেন,আমি খবর পেয়ে পটিয়া ঘটনাস্হলে গিয়ে দেখতে পায় আমাদের নেতা কর্মীদের উপর পুলিশ লাঠিপেটা করছে। 
আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আবু জাহেদ মো.নাজমুন নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসেছিলেন এবং তাহাকে আন্দোলনকারীরা মারধর করতে করতে পুলিশকে গ্রেফতার করতে চাপ সৃষ্টি করে।সেখানে আন্দোলনকারী একদল নিরাপত্তাবেষ্টনী ভেঙ্গে থানায় সবাই ডুকে গেলে এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়।এতে তিন-চারজন পুলিশ সদস্য গুরত আহত হয়েছেন।বিকাল পাঁচটা পর্যন্ত সেই উত্তেজনা অবস্থা বাড়তে থাকলে পটিয়ার যোগাযোগ বন্ধ হয়ে বিশাল জ্যামের সৃষ্টি হয়।যার কারণে দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাভাবিক ছিলো না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park