1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে আরাকান আর্মি। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে আরাকান আর্মি।

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

শাহিন আলম,টেকনাফ প্রতিনিধি
বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফ শাহপরীরদ্বীপের দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে। ট্রলার দুটি মালিক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মোঃ ফারুক।

আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর।

তিনি জানান, আমার ঘাটের চারটি নৌকাকে আজ সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় আরকান আর্মি ধাওয়া করে দুইটি নৌকা ধরতে পারে বাকি দুই নৌকা পালিয়ে আসে।দুই নৌকার মধ্যে ৯ জেলে রয়েছেন। এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বিজিবি বলছে, গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমারে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনো ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park